মালদা

জেলার সাংবাদিকদের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি

বন্যার সময় বন্যা দুর্গতদের পাশে জেলার সাংবাদিকরা যেভাবে দাঁড়িয়েছেন এবং তাদের দিকে সাহায্যর হাত যে ভাবে বাড়িয়ে দিয়েছিলেন তা প্রশংসনীয় বললেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। জেলার সাংবাদিক বন্ধুদের এই কাজে খুশি অনেকেই। এদিন মালদায় বন্যা দুর্গতদের নতুন জামাকাপড় দিতে এসে জেলার সাংবাদিকদের অভিনন্দন জানান রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। তিনি একটি লড়ি বোঝায় করে  নতুন  জামাকাপড় নিয়ে এসে  মালদা জেলা তৃনমূলের সভাপতি ও কর্মকর্তাদের হাতে তুলে দেন বন্যা দুর্গতদের মধ্যে বিলি করার জন্য। 

        প্রসঙ্গত, মালদা জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য জেলার বেশীর ভাগ অংশ জলে প্লাবিত হয়ে পড়েছিল। সেই সময় বিভিন্ন অরাজনৈতিক দল, বহু সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও পশ্চিমবঙ্গ সরকার এই বন্যা প্লাবিত অঞ্চলের গরিব দুস্থ লোকেদের পাশে খুঁটি হয়ে দাঁড়িয়েছিলেন সাহায্যের জন্য। আর মালদা জার্নালিস্ট ক্লাবের সদস্যরা বন্যা দুর্গতদের ছবি আমজনতার কাছে তুলে ধরার সাথে সাথে মানবিকতার খাতিরে মালদা জার্নালিস্ট ক্লাবের সদস্যরা ত্রান নিয়ে যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলেন তার ভুয়সি প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি।